চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে চট্টগ্রামের বিনোদনমূলক পত্রিকা বিনোদনের রঙের প্রধান সম্পাদক আলী আহাম্মেদ শাহিনের সভাপতিত্বে ও বিশিষ্ট বাচিক শিল্পী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় গত বুধবার ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট রাজনৈতিবিদ লায়ন মোহাম্মাদ ইমরান বলেন, সংস্কৃতি মানব জীবনের জন্য একটি সাগর স্বরূপ। যেখানে ধর্ম, সাম্য, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা আনন্দ সবকিছুই জড়িত। আমরা নিজেকে যদি শুদ্ধ করতে চাই তাহলে সংস্কৃতি চর্চা করতে হবে। যে পরিবার, যে সমাজ, যে জাতি এবং যে দেশ যতবেশি সংস্কৃতি চর্চা করে সেইি পরিবার, সমাজ, জাতি এবং দেশ ততো বেশি উন্নতি লাভ করে। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ম্যাধমে সংস্কৃতিকে পালন করা উচিৎ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর, বিনোদনের রঙের প্রধান উপদেষ্টা লায়ন এম এ মুছা বাবলু, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ, আবৃত্তি শিল্পী ও গীতিকবি এনায়েত হোসেন পলাশ, লায়ন ইসমত আরা নিলিমা, বিশিষ্ট গীতিকার ও সুরকার ইকবাল হায়দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












