বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বন্দরনগরী চট্টগ্রামে এক স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ডসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাজির দেউড়ি কাঁচাবাজারের সামনে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই হাজার, হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কাজির দেউড়ি এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে সেখান থেকে মূল মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণপূর্বক নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্যে এমদাদুল হক বাদশাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম যুবদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। সমাবেশে নগর, থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, আলাউদ্দিন রাজ, শেখ কামাল আলম, ইদ্রিস সবুজ, জসিম উদ্দিন, আমিনউল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, আব্দুল জলিল, জাবেদুল হক, মো. সেলিম, মো. হাসান, জাকির হোসেন, মো. সোহেল, মোঃ মুরাদ, মোহাম্মদ সিরাজ খান রাজু, মোঃ মামুন, মোঃ ওমর ফারুক রানা, মোঃ সোহেল, মোহাম্মদ ফারুক, ওসমান গনি, মোঃ আলমগীর, নুরুল কবির বাপ্পি, সাব্বির ইসলাম, মোঃ সোহেল মোহাম্মদ ফোরকান, সাদ্দামুল হক সাদ্দাম, শফিউল বশর সাজু, ওমর শরীফ, মহাসিন, মোঃ মোর্শেদ, মো. মিজান, মনসুর সওদাগর, সালেহ নূর নাছিম, ফয়সাল সাকিব মিম, মো. দেলোয়ার, ইয়াকুব খান, সালাউল কাদের সানি, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ফরিদ, আবুল হোসেন, আব্বাস উদ্দিন, জিসান, মোবারক, বাবলু, জসিম, সাইফুল, রাকিবুল হাসান রাকিব, আলমগীর, আব্দুল গফুর, মো. সানি, রাজু আহমেদ, সালাউদ্দিন বাপ্পি, রিয়া শিকদার প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি।












