চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল জনপ্রসাশন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকেসহ আরো ১৭৯ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। বিএনপি সরকারের আমলে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।











