যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার বাঁশখালী উপজেলা পর্যায়ে বিআরডিবি, সমাজসেবা, মহিলা ও শিশু বিষয়ক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে প্রতিবন্ধী সুরক্ষা ও অধিকারভিত্তিক ক্ষমতায়নে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলাস্থ বিআরডিডির উপপরিচালক মোঃ মোশারফ হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাঁশখালী উপজেলার প্রত্যেক সমিতিতে বাঁ দলে কমপক্ষে একজন করে প্রতিবন্ধী, যুব কিংবা তার পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি করতে উদ্যোগ নিতে হবে। বাস্তবে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিদের আলাদা আলাদা যোগ্যতা ও সক্ষমতা রয়েছে।
তিনি যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী প্রতিবন্ধী যুব এবং তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকারের দক্ষতামূলক প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার আওতায় আনার ঘোষণা দেন।যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) প্রাক্তন সহ সভাপতি জেনারেল বডি সদস্য এবং সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার শুরুতেই স্বাগত ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেএসইউএসের অন্যতম প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা উপদেষ্টা, পরিচালক (এসডিপি) সাঈদুল আরেফীন। শুরুতেই কোরান তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মশালটি শুরু হয়। সকলের সাথে কুশল বিনিময় এবং পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্যে সাঈদুল আরেফীন বলেন, ১৯৯৭ সাল থেকে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) মানব উন্নয়নে কাজ করে আসছে। যার মূল লক্ষ্য হলো দারিদ্র বিমোচন, পিছিয়ে পড়া জনগোষ্টির ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) ম্যাপ ইন সিবিআর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আঃ মোনেম, প্রকল্পের লক্ষ্য ও উদ্দ্যেশ্য, পলি উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও যুব এবং তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি জোরদারকরণ বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যাক্তিদের সংগঠন এপেঙ বডির সভাপতি ইয়াসিন আলী, প্রতিবন্ধী যুব গ্রুপের ইখতিয়ার হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












