যমুনা অয়েল পিএলসির পতেঙ্গা গুপ্ত খালস্থ প্রধান স্থাপনায় সবুজায়ন কর্মসূচি পালিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে প্রধান স্থাপনায় গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত এ মহতী কর্মসূচির অংশ হিসেবে যমুনা অয়েল পিএলসির বিভিন্ন স্থাপনা ও ডিপো এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপারেশন বিভাগের জিএম মো. জসীম উদ্দীন, ম্যানেজার (ডিপো) মো. গোলাম কিবরিয়া, ম্যানেজার (টার্মিনাল) মোহাম্মদ মাকছুদুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। সবুজায়ন কর্মসূচিতে প্রধান স্থাপনায় প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












