মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ’এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে উদযাপনের অংশ হিসেবে মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষ রোপণ, চারা বিতরণ, ঘোড়ার গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও গভর্ণিং বডির সভাপতি আমিনুর রশিদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা ও সদস্য মোরশেদুল আলম কাদেরী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নারগিছ আক্তার, সুপ্তি দাশ,লিলি আক্তার, নুরুন্নাহার,মরজিনা সোলতানা,সামিউল হক চৌং,বদিউল আলম,তামিম জাবেদ খান,নন্দিতা বিশ্বাস প্রমুখ।প্রধান অতিথি শিক্ষার্থীদের কে লেখা পড়ার পাশাপাশি বৃক্ষের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি একজনকে কম হলেও একটি করে চারা রোপণ করার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং
পরবর্তী নিবন্ধফয়’স লেক কনকর্ড সদস্যদের ফ্যামিলি ডে