মোসলেহ উদ্দিন অপু লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫এর ২০২৬২৭ সেবা বর্ষের কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ডিস্ট্রিক্ট ৩১৫বি৪এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। গত ১৩ জুন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশের লায়ন্স ডিস্ট্রিক্টসমূহের ৩৯তম মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশনে তিনি এ দায়িত্বে নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি দেশের সাতটি লায়ন্স জেলার সমন্বয়ে গঠিত মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫এর সর্বোচ্চ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

লায়ন্স ইন্টারন্যাশনালের সাংগঠনিক কাঠামো অনুযায়ী একাধিক জেলা নিয়ে একটি মাল্টিপল ডিস্ট্রিক্ট গঠিত হয়। বর্তমানে বাংলাদেশের লায়ন্স কার্যক্রম সাতটি জেলায় পরিচালিত হচ্ছে। এসব জেলার সমন্বয়ে গঠিত মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদ্য প্রাক্তন গভর্নরদের মধ্য থেকে প্রতি বছর একজনকে পরবর্তী সেবা বর্ষের জন্য কাউন্সিল চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, সাত জেলার মধ্যে চট্টগ্রামভিত্তিক জেলা ৩১৫বি৪ ছাড়া বাকি ছয়টির কার্যক্রম মূলত ঢাকাকেন্দ্রিক। সে বিবেচনায় দীর্ঘদিন পর চট্টগ্রামের একজন লায়ন নেতার কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত হওয়া এ অঞ্চলের লায়নিজমের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

কনভেনশনে প্রধান অতিথি ছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, জিএটি এরিয়া সিএ৬ লায়ন কাজী সাইফুল ইসলাম এবং বর্তমান কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন হিরা। অনুষ্ঠানে জেলা ৩১৫বি৪এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, পিসিসি লায়ন আনোয়ার শওকত আফসার, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন কোহিনুর কামাল, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. কামরুজ্জামান লিটন, প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. আবু বকর সিদ্দিকী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন পারভিন মাহমুদ এফসিএ, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ, কেবিনেট সেক্রেটারি (ডেজিগনেট) লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহত্যাকারীরা শনাক্ত, গ্রেপ্তারে সময় লাগতে পারে
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি