মৃত্যু সে তো আসবে যখন তখন
আজ অথবা কাল
হয়তো এখনই….
মৃত্যুর কাছে কোন কাল ক্ষেপণ নেই।
মৃত্যুই সত্য
যাকে নেই আটকবার কোনো শক্তি
মৃত্যুই সত্য
মৃত্যুই হলো আমাদের আসল মুক্তি।
মৃত্যুকে বরণ করতে হয় না কোনো আয়োজন
সুখেদুখে, হাসিমুখে যে অবস্থানেই থাকি
মৃত্যু এসে দাঁড়াবে সামনে
নিবে কেবল ডাকি।
মৃত্যু আমাদের সাথেই থাকে
নিঃশ্বাস যেমনটি আছে,
সময়ের কাজ সময় সারে
জন্মমৃত্যু থাকুক কাছে।











