মূল্য তালিকা না থাকায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

নগরের ফলমণ্ডি ও কোতোয়ালী মোড় এলাকায় মূল্য তালিকা না থাকাসহ নানা অপরাধে সাত প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে কোতোয়ালী মোড় এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অভিযোগে দারুল আমান হোটেলকে ৮ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার টাকা, সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মূল্য তালিকা না থাকায় এলাকার আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার টাকা, ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা এবং যথাযথভাবে ক্রয়–বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহাসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার টাকা ও মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্প থেকে পালিয়ে আলীকদমে, সাত রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধশ্রমিক শ্রেণির ঐক্যই বিশ্ব শান্তির রক্ষাকবচ