মুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

মুসলিম এডুকেশন সোসাইটির নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শনিবার সোসাইটির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো.জিয়াউদ্দিন। সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক আহমেদউল আলম চৌধুরী (রাসেল)

সভায় সোসাইটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বেশ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক সৈয়দ নেছার উদ্দিন (বুলু), কোষাধ্যক্ষ জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ শরীফ ম. মসিহ উদদৌলা,সদস্য মো. মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট এ.এম.জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, মো. বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এস.এম ইকবাল চৌধুরী, অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ, মো. হাফিজুল ইসলাম মজুমদার (মিলন), অ্যাডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী (মারুফ), মো. রবিউল হোসেন রবি, রিয়াজুল ইসলাম, আবু হাসনাত চৌধুরী, মোহাম্মদ আলী খাঁন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ. কে.এম রফিকউল্লাহ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে সোসাইটিকে একটি আধুনিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে বাকলিয়ায় সচেতনতামূলক র‌্যালি
পরবর্তী নিবন্ধকাটিরহাট উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত