মুজিবুর রহমান পাচ্ছেন ‘বইয়ের পৃষ্ঠপোষক সম্মাননা’

শিশুসাহিত্য একাডেমি

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রাবন্ধিক, শিক্ষা–সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমান পাচ্ছেন ‘বইয়ের পৃষ্ঠপোষক সম্মাননা’। আগামী ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’–এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন একাডেমির উপ–পরিচালক অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, শিশুসাহিত্যিক আকাশ আহমেদ, সাবেক উপ–পরিচালক ইসমাইল জসীম, কবি জসীম উদ্দীন খান ও অনুষ্ঠান উপ–কমিটির সদস্য কবি গল্পকার লিপি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার গুণগত মানের সঙ্গে কোনো আপস নয়
পরবর্তী নিবন্ধশিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার