দক্ষিণ মধ্যম হালিশহর তেইল্ল্যা পুকুর পাড় নুরুল আলম কমিশনারের বাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান গত বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এদিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। জানাজায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বন্দর থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগরের বীর মুক্তিযোদ্ধাগণ, জামায়াত নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম খিড়কী পরিবার, চাঁটগাইয়া নওজোয়ান, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের ব্যাচ–৮৭ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এর আগে জেলা প্রশাসন এবং বন্দর থানা সিএমপির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামানকে গার্ড অব অনার দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।









