মীরসরাইয়ে উপজেলা পর্যায়ে কৈশোর কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কিশোর–কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং অপকার আয়োজনে ফুটবল, দাবা, ব্যাডমিন্টন, ম্যারাথন, সামাজিক কাজে বিশেষ অবদান, কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন, কবিতা, প্রবন্ধ, গল্প লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার ১৪টি ইউনিয়নে ৩ শত কিশোর কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মো. গাজী মোস্তফা টিংকুর সভাপতিত্বে ও প্রতাপ বনিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমল কান্তি ভৌমিক, ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু নাসের, সংগীতশিল্পী রনজিত ধর। বক্তব্য রাখেন শিক্ষক হোছাইন সবুজ, প্রবাল ভৌমিক প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, রাজিব মজুমদার, সানোয়ারুল ইসলাম রনি, শিক্ষক নিতাই চন্দ্র দাশ, নঈম হাসান লিংকন, মতি লাল দাশ, নারায়ন, শাহিন চৌধুরী, মোহাম্মদ দিদারুল ইসলাম, মনিরুল ইসলাম চৌধুরী লিটন, রাহুল কর্মকার, শফিউদ্দিন, প্রদীপ শর্মা, স্বরসতী দাশ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।











