মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগ, টেলিনরের বিরুদ্ধে তদন্ত শুরু

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে নরওয়েভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। নরওয়ের জাতীয় অপরাধ তদন্ত বিভাগ এবং পিএসটি সিকিউরিটি সার্ভিস মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছে, এই মামলায় টেলিনরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার অসলোতে টেলিনর সদর দপ্তরে অভিযানও চালিয়েছেন তদন্তকারীরা।মিয়ানমারে জান্তা সরকার যখন বেসামরিক জনগণের ওপর ব্যাপক নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছিল, সে সময় টেলিনর তাদের সহযোগিতা করেছে। তারা গ্রাহকদের যোগাযোগের কল ইতিহাস বা ট্রাফিক ডেটা জান্তা সরকারের হাতে তুলে দিয়েছিল।এদিকে ২০২২ সালের মার্চ মাসে মিয়ানমার থেকে পুরোপুরি ব্যবসা গুটিয়ে নেওয়া টেলিনর বলেছে, তারা তদন্তকারীদের পূর্ণ সহযোগিতা করছে। পুরো ঘটনাটি পরিষ্কার করতে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৮২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধের ব্যয় তিন হাজার ৮০০ কোটি ডলার : সিবিও