বিশ্বঅলি শাহানশাহ্ শাহ্সুফি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) স্নেহধন্য, মীরে মেহফিলে সামা, হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারীর (রহ.) ৯তম বার্ষিক ওরশ শরীফ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৫ মে অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর দরবার শরীফ গাউছিয়া মছিহ্ মঞ্জিলে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল– রওজা শরীফ গোসল, আতর গীলাফ ছড়ানো, খতমে কোরআন, তাওল্লাদে গাউছিয়া, আলোচনা সভা, মিলাদ মাহফিল, মীরে সামা মাহফিল, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ।
ওরশ শরীফে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরী (ম.)। প্রেস বিজ্ঞপ্তি।











