আমি যখন মুখটি তুলে দেখি সুদূর পানের আকাশ
তখন যেন দেখি আমার মায়ের ভালোবাসা এক রাশ।
আমার দেহে লাগে যখন বন –পাহাড়ের বাতাস
আমায় তখন ছুঁয়ে যায় মায়ের বুকের শ্বাস।
শ্রাবণ মাসে আকাশ ছেয়ে পড়ে যখন জল
তখন দেখি দু‘চোখ মায়ের অশ্রু ছলছল।
দুপুর বেলা ঘুঘু মিলে ডাকে যখন গাছে
মা আমায় ডাকছে যেন আপন কোলের কাছে।
আকাশখানি যখন আমি দেখি
ভরে আছে আলোয় পূর্ণিমার
সেই আলোতে আমি যেন
খুঁজে পাই বদনখানি মা‘র।









