মায়ের মুখে হাসি দেখলে
মন হয়ে যায় ভালো,
মা যে আমার মনের ঘরে
একটি সুখের আলো।
মায়ের মুখের মিষ্টি কথা
শুনে যে পাই শান্তি,
মায়ের মুখে চেয়ে আমার
দূর হয়ে যায় ক্লান্তি।
মায়ের পানে চেয়ে চেয়ে
জুড়ায় আমার প্রাণ,
মা যে আমার সুখে দুঃখে
ভালোবাসার গান।
শারমিন নাহার ঝর্ণা | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ


