মা

গৌতম কানুনগো | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

ভোরবেলাতে ফোটে যখন

মায়ের মুখে হাসি,

আদর মাখা স্বপ্ন যেন

ঝরে রাশি রাশি।

রান্নাঘরে যখন শুনি

টুং টাং টাং আওয়াজ,

মা করছেন ঠিক তখনি

ঘরের নানান কাজ।

দুপুর হলে গল্প বলেন

গল্পে কাটে রাত,

মায়ের হাতের মুড়কি মোয়া

কী যে দারুণ স্বাদ।

আঁধার রাতে ভয় পেলে মা

পাশেই এসে দাঁড়ান,

সব বিপদে আগলে রেখে

হাত দুখানি বাড়ান।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ ও জ্বালানি সংকট ২০২৬: টেকসই সমাধান চাই
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী