মায়ের ভালোবাসা

আয়েশা সিদ্দিকা হ্যাপি | শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

যার মা আছে, সে কখনোও গরিব নয়।’ আব্রাহাম লিংকনের এই ছোট্ট কথাটা হৃদয় নাড়া দেয়। সত্যিই তো যার মা আছে তার পুরো পৃথিবী আছে, আশ্রয়স্থল আছে, নিরাপত্তা আছে, আছে উচ্চমানের একজন শিক্ষক। মা এমনই একজন ব্যক্তি যার সাথে কারো তুলনা হয় না। যিনি জন্মের আগে থেকে আমাদের শিক্ষা প্রদান করেন। জীবনে প্রতিটা শিক্ষার বীজ মায়ের হাতে ধরে শুরু হয়। তাই তো বলে সন্তান গড়ার প্রধান কারিগর মা।

একটা শিশুর নৈতিকতা, সততা, শিক্ষা, আচরণ সবগুলোতে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। মায়ের ছোঁয়া, স্পর্শে একটা শিশু হয়ে ওঠে মানুষের মতো মানুষ, আবার মা যখন সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রদানে ব্যর্থ হয়, সন্তান চলে যায় বিপথে। তাইতো আজও আমাদের সমাজে সন্তানের কথা আসে আগে বাবামায়ের প্রশ্নটাই আগে আসে। বিশেষ করে মায়ের ভূমিকার কথা বেশি আসে। সন্তান ভালো হলে মায়ের ভূমিকা থাকে ভালো আর সন্তান খারাপ হলে মায়ের শিক্ষা হয় প্রশ্নবিদ্ধ।

অকল্পনীয় হলেও সত্যি চাওয়াপাওয়ার এই ছোট পৃথিবীতে নিঃস্বার্থ যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন মা। সব পুরনো হলেও সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কখনো পুরনো হয় না। তাই আমাদের উচিৎ মায়ের এই ভালোবাসাকে সম্মান দিয়ে শ্রদ্ধা করে বাকি জীবন মায়ের পাশে থেকে মায়ের সেবা করা। তাছাড়া পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থেও মাকে সর্বোচ্চ আসনে সম্মান, মর্যাদা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধউচ্চ শিক্ষা নয়; নৈতিক শিক্ষা চাই
পরবর্তী নিবন্ধমানুষ হওয়া শুধু উচ্চতর ডিগ্রি বা শিক্ষার ওপর নির্ভর করে না