আনোয়ারায় মাহাতা পাঠনীকোটা উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা গত ২৪ জুন বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ নেয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ও দশম শ্রেণী একাদশ। খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে ১০ শ্রেণী ৪–২ গোলে অষ্টম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. ইলিয়াছ ও মিনহাজুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো.ফজলুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছবুরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গুনীজন ও প্রবীণ শিক্ষক আশরাফ আলী। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক অনুপ রুদ্র, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষা অনুরাগী সদস্য মো.দিদার হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো. আজিজুল হক, সদস্য ইয়াছমিন আকতার,রায়পুর বহুমখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ শামসুদ্দিন শামীম,জেকেএস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.বদিউল আলম প্রমুখ। খেলোয়াড়দের জার্সিসহ আর্থিক পৃষ্ঠপোষকতা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য মো. দিদার হোসেন চৌধুরী।












