চট্টগ্রাম জেলাস্থ বাঁশখালী উপজেলার রায়ছটা গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাস্টার রফিক আহমদ চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ। বিগত ২০১৬ সালের ২৪ মে তিনি মৃত্যুবরণ করেন। জানা যায়, রাজনৈতিক সচেতন মাস্টার রফিক দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তলোয়ার প্রতীক নিয়ে নির্বাচন করেন। এছাড়া, তিনি একাধিক মসজিদ–মাদ্রাসা নির্মাণ বা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন; বিশেষ করে তিনি সম্পূর্ণ নিজ ভূমিতে শেরবাজ চৌধুরী বাড়ি জামে মসজিদ ও চৌধুরী ঘাট শেরবাজ চৌধুরী জামে মসজিদ নামে দুইটি মসজিদ নির্মাণ এবং যাতানূরাইন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করেন। একইসাথে তিনি প্রতিষ্ঠাকালীন উক্ত মাদ্রাসায় (যাতানূরাইন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা) ভূমিও দান করেন। তিনি কবিতা ও দেশাত্মবোধক সংগীত লিখতেন। এইসব লেখা সেই সময় স্থাানীয় পত্র–পত্রিকায় প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











