বর্তমান ঠিকাদার দিয়ে আরও ছয় মাস পরিচালিত হবে নিউমুরিং টার্মিনাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

বর্তমান ঠিকাদারই আরো ছয়মাস চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্বে থাকবে। বিষয়টি অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল (শনিবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া সভায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার রফিক আহমদ চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআরো কমল জেট ফুয়েলের দাম