মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।

আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার ঢাকা সফরের কথা ছিল। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। খবর বাংলানিউজের।

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরের পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরতি সফরের অংশ হিসেবে আগামী ৭ ও ৮ ডিসেম্বর আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে প্রস্তুতিও চলছিল। ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি নন্দনকানন ইউনিট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মাটিভর্তি ৪ ডাম্পট্রাক জব্দ