মানুষের দ্বিমুখী চরিত্র এক অদ্ভুত বাস্তবতা, যা সমাজের নানা স্তরে বিভিন্ন রূপে বিদ্যমান। বাইরে থেকে একজন মানুষকে ভদ্র, সহানুভূতিশীল ও সৎ মনে হতে পারে। কিন্তু অন্তরে লুকিয়ে থাকে সম্পূর্ণ ভিন্ন এক স্বত্তা। পরিস্থিতি ও স্বার্থের উপর নির্ভর করে তারা মুখোশ বদলায়, যেন পরিস্থিতি বুঝে নিজেকে আড়াল করে রাখতে পারে। এই দ্বিমুখী আচরণ কখনো সম্পর্ক ভেঙে দেয়, আবার কখনো বিশ্বাসকে ধীরে ধীরে ক্ষয় করে। তাই মানুষদের বোঝা সহজ নয়। সত্যিকার মূল্যায়ন করতে হলে সময়ের সঙ্গে তাদের আচরণ পর্যবেক্ষণ করাই একমাত্র উপায়।












