মাদক নির্মূলে প্রতিটি মসজিদে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা উচিত

আতরজান জামে মসজিদে এমপি আবু সুফিয়ান

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

ঘাটফরহাদবেগ আতরজান জামে মসজিদের মুসল্লি ও এলাকার যুব সমাজের উদ্যোগে সকল মুরহুমদের ইছালে সাওয়াব উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়াত হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু। এতে সভাপত্বিত করেন ইলিয়াছ। আরও উপস্থিত ছিলেন ইকবাল, ডা: আবদুল ওয়াদুদ, লোকমান হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। এতে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মামুনুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন আতরজান জামে মসজিদের মোহাম্মদ মোরশেদুল আলম।

অনুষ্ঠান শেষে কোরআন তেলাওয়াত বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সুফিয়ান এমপি বলেন, এই সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মুল করতে হলে সমাজের প্রতিটি মসজিদে এই ধরনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা উচিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজের শান্তি ও উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : গিয়াস কাদের এমপি
পরবর্তী নিবন্ধযে কবি ভয়কে লিখে রেখেছিলেন