মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের ব্যবস্থাপনায় মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী বেছাল দিবস স্মরণে বুধবার বাদ আছর হতে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে ছদারত করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহ–সভাপতি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী। এতে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম আলকাদেরী, আল্লামা মুফতি আবুল কাশেম নূরী, আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, আল্লামা মুফতি সৈয়দ বাকি বিল্লাহ আযহারী, আল্লামা সৈয়দ ইব্রাহীম কাশেম কাঞ্চনপুরী, আল্লামা সৈয়দ মাসুম কামাল আযহারী, আল্লামা মোখতার আহমদ রজভী, আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, আল্লামা সৈয়দ মুহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী, আল্লামা মুফতি ইলিয়াছ হোসাইনী মাইজভাণ্ডারী, আল্লামা মুহাম্মদ মুজিবুল হক প্রমূখ।
কেন্দ্রীয় সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসান ও মাওলানা আবুল কাসেম মুহাম্মদ জহুরুল হকের যৌথ সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় পরিষদ, জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর শাখা–দায়রাসহ সর্বস্তরের আশেকানে মোস্তাফা (দ.), আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারীগণ দলে দলে জুলুস সহকারে এই মাহফিলে যোগদান করেন। পরিশেষে সংগঠনের কেন্দ্রীয় দারুত্ত্বালীম মাওলানা মুহাম্মদ ওসমান গনী মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন।











