গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের হাসনাইন কমপ্লেক্সের দরবার হল কক্ষে আসন্ন ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল উপলক্ষে আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদ ও জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সভায় সভার কার্যবিবরণী উপস্থাপন করেন আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব মাসুদ মাহমুদ। কেন্দ্রীয় সংসদের যুগ্ম সচিব সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আবু সুলতান, মুহাম্মদ আফাজ উদ্দিন, মুহাম্মদ মুসলিম উদ্দীন সওদাগর, সওকত আলী চৌধুরী, মুহাম্মদ সাইফুদ্দিন বিন আহমেদ, মুহাম্মদ আলী শিকদার, মুহাম্মদ আমির আহমেদ, মুহাম্মদ কফিল উদ্দীন প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে আগামী ২৪ আগস্ট জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলকে সফল করার আহ্বান জানান। দরবারে মাওলানা মুহাম্মদ জাকের হোসেন ও মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












