মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সংলাপ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:০৪ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের আওতাধীন সকল শাখা কমিটিকে নিয়ে ৩১ জুলাই (শুক্রবার) সকাল ৯:০০ টায় সাংগঠনিক সংলাপ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মজিবুর রহমান বাবুল, সহসভাপতি এবং মোহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ।

এছাড়াও কেন্দ্রীয় পর্ষদের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এস. এম. মোর্শেদুল আমিন, কাজী মোহাম্মদ নিজামুল ইসলাম, কাজী মোহাম্মদ হারেজ, মোহাম্মদ জয়নাল আবেদিন জুলু, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আবুল হাসেম এবং মোহাম্মদ আমির খসরু ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।

ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ দিদার আলম, মাস্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোঃ আলমগীর আলম এবং মোঃ আলাউদ্দিন। এছাড়াও ‘ঘ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ নাসির উদ্দিন এবং ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার কবির আহমদ উপস্থিত থেকে অনুষ্ঠানের কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের আওতাধীন সকল শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সার্বিকভাবে আন্তরিক অংশগ্রহণ, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং কেন্দ্রীয় পর্ষদের দিকনির্দেশনার মাধ্যমে সাংগঠনিক সংলাপ ২০২৬ অত্যন্ত সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধসুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্সের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে ছাগলনাইয়া সমিতি