মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদের সাথে মতবিনিময় সভা

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটিবাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ নেতৃবৃন্দের সাথে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা নেতৃবৃন্দের মতবিনিময় সভা গত ২২ এপ্রিল নগরীর গাউছিয়া হক ভান্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কর্মসূচি সম্পর্কে ব্যাপক গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটিবাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী, হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াইএম জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, শেখ মুজিবর রহমান বাবুল, মো. রুবেল, মো. খোরশেদ আলম, ধীমান দাশ, কৃষ্ণ বৈদ্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, ঝুমুর সর্দ্দার, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, মোহাম্মদ আশরাফ, মো. সাইফুল, মো. বিভন, অভি বসু মল্লিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবিরত্ন ধর্মানন্দ বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধগরীব ও অসহায় মানুষের মাঝে বিজ্ঞান পরিষদের খাবার বিতরণ