মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির পরিচিতি সভা

| সোমবার , ১৬ জুন, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

নগরীর হামজারবাগস্থ শাহানশাহ হক ভাণ্ডারী খানকাহ্‌ শরীফে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সমন্বয়কারীদের পরিচিতি সভা গত ১৪ জুন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পর্ষদ সদস্য সামশুল আলম ও মীর সফিউল আজম নিজামের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ–সভাপতি এ.ওয়াই এমডি জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শাহেদ আলী চৌধুরী প্রমুখ। সভায় সাংগঠনিক সমন্বয়কারীরা তাদের মতামত, প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন। মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৫নং রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময়
পরবর্তী নিবন্ধগাছের সাথে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল চালকের পাশে বসে থাকা ব্যক্তির