মহামুনি তরুণ সংঘের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

রাউজান মহামুনি তরুণ সংঘের ২০২৬২৭ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গত ১৮ সেপ্টেম্বর সংঘের রেবতী রমন মিলনায়তনে সম্পন্ন হয়েছে। অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ২০২৫২৬ কার্যকরী পরিষদের সভাপতি পলাশ বড়ুয়া। সঞ্চালনা করেন অর্ক মুৎসুদ্দি জুয়েল। স্বাগত বক্তব্য দেন, সন্ধান মিত্র তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন, শ্রাবণ বড়ুয়া, বোধিসত্ত্ব বড়ুয়া, রূপম মুৎসুদ্দি টিটু, সুবর্ণ প্রসাদ বড়ুয়া, সুমঙ্গল বড়ুয়া, রিপন বড়ুয়া, অশোক বড়ুয়া। বিদায়ী বক্তব্য দেন, সাধারণ সম্পাদক শাওন প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে মহামুনি সেবক সংঘের সদস্য উত্তম মুৎসুদ্দি ঝুন্টুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে নব মনোনীত সদস্যসদস্যাদের শপথবাক্য পাঠ করান প্রাক্তন সভাপতি শেখর বড়ুয়া। শপথ গ্রহণ শেষে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সভাপতি শ্রীজিৎ বড়ুয়া হিল্লোল। এ পর্বে সঞ্চালনা করেন শাওন প্রসাদ বড়ুয়া চমক ও শ্রাবণ বড়ুয়া। বক্তব্য দেন, অর্পিতা মুৎসুদ্দি, সুজন প্রসাদ বড়ুয়া, শেখর বড়ুয়া। সাধারণ সম্পাদক অর্ক মুৎসুদ্দি জুয়েল তাঁর অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেননীহারিকা মুৎসুদ্দি (সংগীত), নিপা বড়ুয়া, অর্পিতা বড়ুয়া মিম, জয়িতা বড়ুয়া ঐশি ও জৈহিতা তালুকদার (নৃত্য)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির সভা
পরবর্তী নিবন্ধনাসির উদ্দীনের সাহিত্য চর্চায় উদ্ভাবনী ও সৃষ্টিশীলতা তাঁকে অমর করে রাখবে