মহানবীকে (স.) নিবেদিত শাশ্বত ধ্বনি পরিষদের আবৃত্তি অনুষ্ঠান

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৩৮ পূর্বাহ্ণ

শাশ্বত ধ্বনি পরিষদের হযরত মুহাম্মদ (.)-কে নিবেদিত কবিতার আবৃত্তি অনুষ্ঠানে আলোচকগণ বলেছেন, রাসূলুল্লাহর (সা.) জীবন একটা বিস্ময়। শুধু সাহিত্যের নয়, আচরণের, পাঠের, মুগ্ধতার অনেক কিছু। বিশ্বময় প্রথম যিনি আল্লাহর রাসূলকে নিয়ে শানে কবিতা লিখেছিলেন, লামিয়ায়ে আবু তালিব। আমাদের হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। এরপরে তো যুগে যুগে তার জীবন নিয়ে সাহিত্য চর্চা হয়েছে এবং এখনও আন্তর্জাতিক মহলে অ্যাকাডেমিকলি গবেষণা চলছে আল্লাহর রাসূলের সিরাতকে নিয়ে। বিভিন্ন ভাষায় তার জীবনকে নিয়ে যে সাহিত্যগুলি চর্চা হয়েছে, সেগুলি বিশ্লেষণ নিয়ে। এ সময়ের একজন বিখ্যাত অ্যাকাডেমিশিয়ান হচ্ছেন আয়েশা আলআদানি। তার বিখ্যাত গবেষণা গ্রন্থটি হয়েছে আমাদের ১৭শ শতকের বিখ্যাত লেখক সৈয়দ সুলতানের ‘নবী বংশ’ নিয়ে। কানাডায় তার এই গ্রন্থ নিয়ে অ্যাকাডেমিকলি যে আলোচনাটা হয়েছে, এখনও সেটা বিশ্বময় আলোচিত একটি গ্রন্থ। অবশ্য আমাদের দেশে এগুলি নিয়ে আলোচনা হয় না। এগুলিকে আলোচনার বিষয় ভাবে না। সেজন্য দেখার চোখ লাগে, হৃদয় লাগে, দৃষ্টিভঙ্গির মধ্যে সে আলো থাকতে হয়। সে আলো আসুক সবার মাঝে। শাশ্বত ধ্বনি পরিষদের আয়োজকদের ধন্যবাদ জানাবো এমন এক নিবেদিত সন্ধ্যা আয়োজনের জন্য।

গত ২৬ আগস্ট শাশ্বত ধ্বনি পরিষদের ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক হযরত মুহাম্মদ (.)-কে নিবেদিত কবিতার আবৃত্তি অনুষ্ঠানে কবি, সাহিত্যসংস্কৃতিজন এসব কথা বলেন। কথামালা পর্বে আমন্ত্রিত নির্ধরিত আলোচক হিসাবে বক্তব্য দেন, আমিনুল ইসলাম নজির এবং গীতিকার ও বাচিক শিল্পী চৌধুরী গোলাম মাওলা। আরও কথা বলেন, আমিরুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক মাঈনউদ্দীন জাহেদ ও কবি মোহাম্মদ আমানউল্লাহ। স্বাগত বক্তব্য দেন, আবৃত্তিশিল্পী আবদুল মুনয়িম আসরা। এ আয়োজনে সভাপতিত্ব করবেন আবৃত্তি শিল্পের শিক্ষক শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক মোসতাক খন্দকার। রাসূল (.)-কে নিবেদিত একক আবৃত্তি পরিবেশন করেন সৌভিক চৌধুরী, শরীফ মাহমুদ, আদনান করীম, রাইয়ান আর রহমান, মহিউদ্দিন মারুফ, আরশাদ মাহমুদ, কানিজ ফাতিমা নূরী, রেঁনেসা আনসারী, সাবিহা মুবাশ্বিরা, ফাহিমা মুবাশ্বিরা, ফারহান ইশরাক জারিফ, সিদরাতুল মুনতাহা, মেহজাবীন, সাইয়্যেদা এনি, রুজাইনা তাওহীদ, নুসাইবা মরিয়ম ওহী ও মুমতাহিনা জামিল । নাতরাসূল পরিবেশন করেন, শাহিদুল করিম খান, গোলাম মোস্তফা মুরাদ, রাইয়ান আর রহমান, মেহেরীমা বিনতে ফারুক ও সাজিদুল করিম খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজস্টার সিজন ভি-এর গ্র্যান্ড ফিনালে
পরবর্তী নিবন্ধ৫ সেপ্টেম্বরের লংমার্চকে ঐতিহাসিক গণসমাবেশে পরিণত করতে হবে