মহানগর স্কুল হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফোর এইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লিগ (বালকবালিকা) সম্পন্ন হয়েছে। বালক ও বালিকা বিভাগের উভয়টিতে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল ২০ মে বিকেলে লাল দিঘীর মাঠে লিগের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকা বিভাগের ফাইনাল খেলায় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ৩২ পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বালক বিভাগের ফাইনালে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ৭৬ গোলে মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়কে পরাজিত করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পুলিশ কমিশনার, সিএমপি ও সভাপতি, চমকস হাসান মো. শওকত আলী। স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও উপপুলিশ কমিশনার (ট্রাফিকপশ্চিম) সিএমপি নিস্কৃতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন ফোর এইচ গ্রুপের এস্টেট এন্ড এস্টাব্লিসমেন্ট উপদেষ্টা মো. নওয়াব আসলাম হাবিব। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ও উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ফোর এইচ গ্রুপের এ জি এম মোহাম্মদ জাফর ইকবাল। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও মেডেলসহ নগদ ১০,০০০ টাকা ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেলসহ ৫,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক স্কুলকে ২,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বালিকা বিভাগে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের জাফরিয়া। বালক বিভাগে সেরা খেলোয়াড় হয় মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়ের হাবিবুল ইসলাম। তাদেরকে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়। সেরা সুশৃঙ্খল দল নির্বাচিত হয় নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রবর্তক স্কুল এন্ড কলেজ। তাদেরকেও ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী কমিটির সদস্য ও হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক সাবেক কৃতী খেলোয়াড় মোহাম্মদ মারুফ।

এই সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহামদ চৌধুরী, সহসভাপতি ও হ্যান্ডবল কমিটি ভাইস চেয়ারম্যান মো. ইবাদুল হক লুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মো. খান, ফরিদ আহাম্মদ, হ্যান্ডবল কমিটির সম্পাদক মনোরঞ্জন সাহা, সংস্থার নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, মনোতোষ ঘোষ, নওশাদ আলম চৌধুরী, ..ম ওয়াহিদ দুলাল, সজীব বিকাশ টুটুল, মাহবুব উল আলম মুকুল, নাছির মিয়া, রাকিব মাহমুদ, এম এ মুসা বাবলু, আব্দুল গফুর পন্টি, হ্যান্ডবল কমিটির যুগ্মসম্পাদক, এনামুল হাসান, তানজিনা রহমান, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন আরফাত, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, মোহাম্মদ নাসির, আইনুল কবির জিতু, হ্যান্ডবল কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, আমাতুল খায়ের সেতু টিটন বিশ্বাংগ্রী, জনি দাশ, রোকসানা বেগম, রুবেল দাশ,আহসানুল ইসলাম সুজন, আপেল মাহমুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য : শান্ত
পরবর্তী নিবন্ধপ্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ