বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান (শিমুল বিশ্বাস) চট্টগ্রামে আগমন করায় গতকাল সকালে নবগঠিত চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাৎ করেন। এ সময় পরিষদের আহ্বায়ক শাহে আলম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাজী মো. আবু ফয়েজ, সদস্য সচিব মো. হারুনূর রশীদ তাঁকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় আরো উপস্থিত ছিলেন–বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহিম বঙ (দুদু), সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, আঞ্চলিক কমিটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অলি আহমদ, চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল হোসেন শান্ত, যুগ্ম সদস্য সচিব ইউসুফ নবী সুমন, যুগ্ম সদস্য সচিব মো. আমির হোসেন, সদস্য মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সোহাগ, মো. জাকির হোসেন প্রমুখ কর্মকর্তাবৃন্দ। এসময় চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। একইসাথে পস্ মেশিনে অটোডাবল জরিমানার সিস্টেম বাতিল, সরকারের জারি করা গেজেট অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশা মালিকদের দৈনিক জমা নিতে বাধ্য করা, সকল চালককে মালিক কর্তৃক বাধ্যতামূলক নিয়োগপত্র প্রদান ও চট্টগ্রাম মহানগরীর জন্য পূর্ব ঘোষিত ৪ হাজারসহ মোট ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশার দ্রুত নিবন্ধন দেওয়াসহ ৭–দফা দাবি সংবলিত একটি স্মারকলিপিও তাঁকে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।











