মহানগর কৃষকদলের বিক্ষোভ মিছিল

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর থানা কৃষক দলের সহ–সাধারণ সম্পাদক জসিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর কৃষকদল।

গতকাল বৃহস্পতিবার মহানগর কৃষকদলের সভাপতি মোঃ আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ইপিজেড, পতেঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলেও তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা অব্যাহত রেখেছে। কিন্তু এ দেশের মানুষ সেটি সফল হতে দেবে না। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র–জনতাসহ বিএনপি মাঠে রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ৩৮তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি পরিষদের ‘আলোর বুনন’ আজ