ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক হাজী আছহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে কার্যকরী পরিষদের শপথ গ্রহণ এবং নব নির্বাচিত সভাপতি মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ.নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে নানা আয়োজনে অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বেসরকারী কারা পরিদর্শক জাফর আহমেদ, অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, সাবেক কাউন্সিলর হাসান লিটন, মসিউদ্দৌলা জাহাঙ্গীর, মো. আজিজুর রহমান, আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আজিজ, আবদুর শুক্কুর, হাজী আবদুল আজিম, মো. বক্কর সওদাগর, মো. সাইদুর রহমান সাঈদ, গোলজার হোসেন, আলতাফ হোসেন, সরফরাজ নেওয়াজ, ছালে আহমদ, হাজী সুলতান আহমেদ, বশির আহমেদ কালু, মো. সেলিম, আবদুর রাজ্জাক, বেলাল উদ্দিন, নুর আহমেদ, মো. আবদুর রহমান, সিরাজুল ইসলাম, মুসলিম আলী,ওবাইদুল হক, মনজুর আলম, তৌহিদ হাসান রোহান, মো. সালাউদ্দিন, মো. আবছার, মো. মহিউদ্দিন, মো. বাদশা প্রমুখ। প্রধান অতিথি বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আদর্শ সমাজ গঠনে মহল্লা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহল্লা কমিটি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, শৃঙ্খলা রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কর্মকর্তারা শপথ গ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












