শহীদ জিয়ার দেশপ্রেম ও আদর্শকে বুকে ধারণ করে চলতে হবে

চন্দনাইশে আলোচনা সভায় এমপি জসিম

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন বদুর পাড়াস্থ একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা ও কলেজ ছাত্রদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ পারভেজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী এবং গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুর রউফ। প্রধান অতিথি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম ও আদর্শকে বুকে ধারণ করেই দেশের গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে রাজপথে আরও বেগবান করতে হবে। তরুণ প্রজন্ম তথা ছাত্রদলকে এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতি প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহল্লা কমিটি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
পরবর্তী নিবন্ধমাঠপর্যায়ের সেবামূলক কর্মসূচির একটি বার্তা সুবিধাবঞ্চিতের জীবন বাঁচাতে পারে