মনে হয়েছে মাথায় বাজ পড়েছে, হাদিকে গুলির ঘটনায় সিইসি

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই সম্ভাব্য প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঘটনাটি তার মাথায় ‘বাজ পড়ার’ মতো। খবর বিডিনিউজের। গতকাল রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি হাদির প্রসঙ্গ টেনে এ কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে, আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।’

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে র‌্যাব কর্মকর্তার বাড়িতে চুরি