মধ্যবর্তিনী

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

বর্ষা শেষ, শরতের প্রথম ভাগ

শিউলি পড়েছে ঝরে,

বৃষ্টিও একপশলা রোদেলা ভোরে

একরকম মাঝামাঝি হৃদয়ের দাগ।

এইভাবে একটা ঋতুর শেষ

আরেকটার শুরু, মাঝখানে

দুইয়ের মিশেলে যেটুকু রেশ

কখনো–সখনো গন্ধমালা আনে।

পূর্ববর্তী নিবন্ধযদি
পরবর্তী নিবন্ধআজ বিশ্ব লায়ন্স সেবা দিবস -২০২৬ : ‘কমিটমেন্ট’