সৌদি আরবের মদিনায় অগ্নিদগ্ধ হয়ে সাতকানিয়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইলিয়াস। গত বৃহস্পতিবার দুপুরে মদিনায় একটি মজারার (খামার) শ্রমিকদের থাকার ঝুপড়ি ঘরে অগ্নিকান্ডের সময় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। মো. ইলিয়াস সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা। জানা যায়, ইলিয়াস মদিনায় একটি মাজারায় কাজ করতো। ঘটনার দিন দুপুরে মাজরায় কাজের ফাঁকে শ্রমিকরা ঝুপড়িতে বিশ্রাম নিচ্ছিল। এসময় হঠাৎ কওে ওই ঝুপড়ি ঘরে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় অন্যান্য শ্রমিকরা বের হতে পারলেও ইলিয়াস আটকা পড়ে এবং অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত ইলিয়াসের বন্ধু মো. আলমগীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।












