মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভা

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভা গত ৮ নভেম্বর নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ড. শিব প্রসাদ শূর। সভায় বক্তব্য দেন গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রামের আহ্বায়ক রাজা মিয়া, অ্যাডভোকেট মুহম্মদ আবু তাহের, শ্রমিক নেতা মোহাম্মদ মামুন, মো. আব্দুল মোনাফ, মো. শাহ আলম, খলিলুর রহমান ও অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন। সভায় আগামী ১৭ নভেম্বর দোস্ত বিল্ডিংয়ে আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে সার পাচারের অভিযোগ, মীরসরাইয়ে আটক ৩
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার