ব্যাংক রেজল্যুশন আইনের সেই ধারা বাতিলে মন্ত্রিসভার সায়

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ১৮ক ধারা বাতিলের যে ঘোষণা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটের সমাপনী বক্তব্যে দিয়েছিলেন, তাতে সায় দিয়েছে মন্ত্রিসভা। আলোচিত এই ১৮ক ধারা বাতিল করায় ব্যাংকের আগের শেয়ারধারীদের একীভূত ব্যাংকের অংশীদারত্বে ফেরার সুযোগ বদ্ধ হল। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ এর সংশোধনীতে ১৮ক ধারাটি বাতিল করে আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

এ সংশোধন কার্যকর হলে রেজল্যুশনের আওতায় যাওয়ার আগে কোনো ব্যাংকের যারা শেয়ারধারক বা অংশীদার ছিলেন, শর্ত সাপেক্ষে তাদের আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার সুযোগ রাখার ১৮ক ধারাটি আইন থেকে বাদ যাবে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনটির খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং অর্থাৎ আইনি যাচাই শেষে চূড়ান্ত করা হবে।

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর ১৮ক ধারার শর্ত পূরণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার জন্য সংশোধনী আনার কথা বলেছে সরকার।

পূর্ববর্তী নিবন্ধআওতায় আসছে আড়াই লাখের বেশি ইমাম, পুরোহিত
পরবর্তী নিবন্ধনিষ্কৃতির বিশেষ সাধারণ সভা