বোয়ালখালীতে শাহ এমদাদীয়ার দিনব্যাপী নানা কর্মসূচি

হিফজুল কোরআন প্রতিযোগিতা

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ‘গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতা’ র বোয়ালখালী অডিশন, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং রক্তদাতা পুনর্মিলনী, গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ও মতবিনিময় সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বার্ষিক মিলাদুন্নবী (.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (.জি..) গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া) বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ দায়রা শাখা ও সৈয়দুল হক খান ট্রাস্টের যৌথ উদ্যোগে গতকাল রোববার চরণদ্বীপ দায়রা শাখা প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দুল হক খান ট্রাস্টের ট্রাস্টি সৈয়দুল হক খান, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন এবং শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন। শুরুতে গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের সহযোগিতায় ‘গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতা’র বোয়ালখালী অডিশন অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এবং লিও ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সার্বিক সহযোগিতায় ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ পরিচালনা করা হয়। ক্যাম্পে আগত তিন শতাধিক রোগীদের কনসালটেশন, বিনামূল্যে চশমা বিতরণ এবং প্রয়োজনে অপারেশন সাপোর্ট প্রদান করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ও মাইজভাণ্ডারী শাহ্‌ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং রক্তদাতা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় পর্বে বার্ষিক মিলাদুন্নবী (.) মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেন লায়ন মোহাম্মদ আশরাফ উল্লাহ, ডা. মিসবাহ উদ্দীন, মুহাম্মদ জসিম উদ্দীন, হুমায়ুন কবির চৌধুরী, শেখ শাকিল মাহমুদ, মুহাম্মদ সালাহউদ্দিন, মুহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ সোহেল চৌধুরী, মুহাম্মদ পারভেজ উদ্দীন, আবদুস সালাম, মুহাম্মদ জসিম উদ্দীন, আহমদুর রহমান আইয়ুব, হাফেজ হারুনুর রশিদ, আবদুল কাদের জাবেদ, আবদুল মাবুদ সুজন, মুহাম্মদ শাহাদাত হোসেন, মোস্তফা আহমদ ইফতি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আটকে রাখা দুইটি বানর উদ্ধার, পরে অবমুক্ত
পরবর্তী নিবন্ধদুর্গম কুরুকপাতায় ম্রো সম্মেলন,নিরাপত্তা ও উন্নয়নের বার্তা