বোয়ালখালীতে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে শ্রীপুরখরণদ্বীপ এলাকার ভারাম্ভাঘাট ও ভাঙাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এসময় অবৈধ বালু উত্তলোনের দায়ে মো.নাজিম উদ্দীন (৫০) কে ৫০ হাজার,মো, রিদুয়ান(৩০) কে ৫০ হাজার ও মো, ইকবাল হোসেন (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন,অবৈধ বালু উত্তোলনের দায়ে শ্রীপুরখরণদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে (প্রতিজনকে ৫০ হাজার) দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিএসআরএমের ছয় কোটি টাকা প্রদান
পরবর্তী নিবন্ধ‘দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে প্রয়াস’