বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. আহাত নূর () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবাব আলী চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। আহাত নূর প্রবাসী নুরুল আবছারের ছেলে।

আহাতের চাচা সালাহ উদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার দুপুরে আহাত বাড়ির উঠোনে খেলছিল। এক পর্যায়ে সে সকলের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কুসুম বলেন, দুপুর ২টার দিকে আহাত নূর নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু আগস্টের মধ্যে
পরবর্তী নিবন্ধনগরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল