বোধন আবৃত্তি স্কুলের পঞ্চষষ্টিতম সমাবর্তন গত ২৩ আগস্ট সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বোধন সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে কথামালা ও সনদ বিতরণ পর্বে অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের। স্বাগত বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক তৈয়বা জহির আরশি। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আবদুল হালিম দোভাষ। পঞ্চষষ্টিতম আবর্তনের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন খ বিভাগ ও শিশু বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীরা যথাক্রমে– অজয় ত্রিপুরা, পুনম কানুনগোয়, শ্বেতা দে, অনন্যা বড়ুয়া, অনিরুদ্ধ চৌধুরী, পন্থী দাশ, ইনতিসার জাবেদ, আমেনা বেগম জেরিন, রিয়া বড়ুয়া, আবিদা রাইসা কানন, সৌরভ বড়ুয়া, চন্দ্রিকা বল, ফারিহা কাইয়ুম, আদিলা রাইসা কনক, অবন্তি বিশ্বাস, নকশী দত্ত, প্রিমা পাল, তুষ্টি দাশ, শারমিন সুলতানা, সায়মা সুলতানা তামান্না, সুদীপ্তা চৌধুরী, বিভান দাশ সার্থক, আয়েশা আমান, অনংশা চৌধুরী, বেদত্রয়ী, অদ্রিক ঘোষ বর্ণ, নির্ঝর চৌধুরী, নিপূর্ণা লালা, নানজিবা ইবনাত নাওয়াল, রাজভিকা দাশ, বৃত্তাশা নন্দী, রণবিজয় দাশ, লিয়ানা বড়ুয়া ইরা, স্বয়ংপূর্ণ সরকার, শায়ান নূর ওবায়েদ, অহমজিত শুভ্র প্রমুখ। আবর্তনের খ বিভাগের শিক্ষার্থীরা নিজেদের গ্রন্থনায় ‘মায়ের ভাষায় লেখা ইতিহাস’ ও ‘কন্যা করুণাকণা’ শীর্ষক দুটি বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। আবৃত্তি দুটির মহড়া পরিচালনা করেন সুমী মল্লিক ও রুমকী চৌধুরী। স্মরণ ধর ও আরজু সেন শ্লোকের নির্দেশনায় কাজী নজরুল ইসলাম রচিত ঝিঙেফুল কাব্যগ্রন্থের পিলে পটকা কবিতার বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন স্কুলের ছড়া ও কবিতা বিভাগের শিক্ষার্থীরা। পরিবেশনার মহড়া পরিচালনা করেন অর্পিতা চৌধুরী ও আরজু সেন শ্লোক। তবলায় সঙ্গত করেন আরজু সেন শ্লোক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্দীপন সেন একা ও অর্পিতা চৌধুরী। পুরো আয়োজনের সমন্বয়ে ছিলেন আবৃত্তিশিল্পী পৃথুলা চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী। নেপথ্যে দায়িত্ব পালন করেন, কাজী মামুনুর রশীদ, অনিমেষ পালিত, গৌরী নাথ, মোহাম্মদ তাহসিন, অঙ্কিতা বড়ুয়া, অনির্বাণ বণিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











