বেলা অবেলায়

ক্যামেলিয়া আহমেদ | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৪৬ পূর্বাহ্ণ

একটি রাতের স্বপ্ন

তিরস্কার করে যায় স্বপ্নের অস্তিত্ব!

নিরর্থক হয়ে পড়ে বেঁচে থাকা

বুকের পাঁজর ভাঙে

দু‘হাতের দশটি আঙুল ব্যস্ত জনমভর

কাস্তে–কোদাল ঘটি–বাটি তৈজষ যোগাতে

আকাঙ্ক্ষার জাল বিনিসুতোয় ঘনীভূত প্রস্রবণে

অথচ, স্বপ্নেরা বিভেদ তৈরি করে

এখন সংগতি নেই বেলা অবেলায় ডাকবার

তৈজষপত্রও বিকিয়ে গিয়েছে

মন হয়ে গেছে মমি!

শুনবে না আর কালের কীর্তন….

পূর্ববর্তী নিবন্ধকবিতাশৈলী
পরবর্তী নিবন্ধশারদে অকাল বোধন