ত্রিদলীয় সিরিজে চ্যাম্পিয়ন নির্ধারণী ফাইনালটি শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি। বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ইমার্জিং দল এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ফাইনালটি। প্রিটোরিয়ায় বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা দেড়টায়। কিন্তু বৃষ্টির কারণে টসও হতে পারেনি। চার ঘণ্টা অপেক্ষার পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।










