ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায় প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলি ও হাটহাজারী উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে বুড়িশ্চর উচ্চ বিদ্যালয়ের সামনে জরাজীর্ণ সড়কটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। এতে স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন। সংস্কার কাজ চলাকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির তৃণমূল নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।









