প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শুভ আগমন মহান ঈদে আজম উপলক্ষে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে ৪ সেপ্টেম্বর আনন্দ শোভাযাত্রা ও শোভাযাত্রা পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার আহবায়ক জানে আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন আল্লামা ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা এমদাদুল হক সায়ীফ, কামরুল আলম নকীব। আরও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, খন্দকার নুরুল আমিন সওদাগর, সাইফুদ্দিন চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, আবদুল হাকিম, বেলাল উদ্দীন রোকন, আহমদ আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ঈদে আজমের মূল শিক্ষা হল সত্য ও মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব কাঠামো কায়েম করা। না হয় সত্য ও মানবতার বিপরীত কাঠামো কায়েম থাকবে। মিথ্যা অবিচার জুলুম শোষণ অত্যাচার নিপীড়ন নিগ্রহের শিকার হতে থাকবে। প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমনের উদ্দেশ্য হল সত্য মানবতার বিপরীত ধারা থেকে জগৎবাসীকে মুক্ত করে শান্তি ও মানবতার ধারা কায়েম করা। প্রেস বিজ্ঞপ্তি।












